পরীক্ষামূলক সংস্করণ

বিনিয়োগ ছাড়া অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়: বেজা চেয়ারম্যান

দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বেজা চেয়ারম্যান বলেন, বিদেশি বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। চীনা বিনিয়োগকারীদের সহযোগিতা করলে দেশের শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।

আশিক চৌধুরী জানান, চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) আগামী ১৮ মাসের মধ্যে প্রথম কারখানার উৎপাদন শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ডেভেলপার প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরের সময় ডেভেলপার প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় প্রকল্পটি চালু করতে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে বলে জানানো হয়েছিল। তবে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

বেজা চেয়ারম্যান আরও বলেন, চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। তারা দেশে বিনিয়োগের মাধ্যমে নিজেদের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবেন।

তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের প্রতি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো সমস্যা হলে সরকার, প্রশাসন ও সংশ্লিষ্ট সবাই মিলে সমাধানের উদ্যোগ নেবে বলেও জানান তিনি।

দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল চালু করাই সরকারের প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন বেজা চেয়ারম্যান।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...