পরীক্ষামূলক সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা। সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতা এবং সরকারের ইতিবাচক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পাদকদের উদ্দেশে বলেন, সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডও বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা প্রয়োজন, যাতে সাধারণ মানুষ সরকারের ইতিবাচক উদ্যোগ সম্পর্কে সঠিক তথ্য জানতে পারেন।

এ সময় তিনি স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য প্রণয়নাধীন গণমাধ্যম নীতিমালা চূড়ান্ত করতে সম্পাদকদের মতামত ও সহযোগিতা কামনা করেন। নীতিমালাটি বাস্তবসম্মত ও কার্যকর করতে সংবাদপত্রের সম্পাদকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

প্রতিনিধি দলে আরও ছিলেন প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খান সোহেল, নয়া দিগন্ত-এর সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর-এর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা-এর সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ-এর সম্পাদক শহিদুল ইসলাম।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...