পরীক্ষামূলক সংস্করণ

আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের গোলই বিশ্বকাপের সেরা

২০২৬ ফিফা বিশ্বকাপের সেরা গোলের পুরস্কার জিতেছেন কেপ ভার্দের মিডফিল্ডার সিডনি লোপেস কাব্রাল। আর্জেন্টিনার বিপক্ষে করা তার অসাধারণ দূরপাল্লার গোলটি সমর্থকদের ভোটে ‘গোল অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছে।

মায়ামিতে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার। ম্যাচের অতিরিক্ত সময়ে দুর্দান্ত বাঁকানো শটে আর্জেন্টিনার গোলরক্ষককে পরাস্ত করে দলকে ২-২ সমতায় ফেরান লোপেস কাব্রাল।

যদিও শেষ পর্যন্ত আর্জেন্টিনা ৩-২ গোলে ম্যাচটি জিতে নেয়, তবে কাব্রালের সেই গোলটি বিশ্বকাপের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে আলোচনায় আসে।

ফিফা জানিয়েছে, বিশ্বজুড়ে সমর্থকদের ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে কাব্রালের গোল। এর মাধ্যমে কেপ ভার্দে তাদের প্রথম বিশ্বকাপ অভিযানেই বড় এক অর্জন যুক্ত করেছে।

এর আগে ‘গোল অব দ্য টুর্নামেন্ট’-এর রাউন্ড অব ৩২ পর্বের ভোটেও সেরা হয়েছিল কাব্রালের এই গোল। চূড়ান্ত ভোটাভুটিতেও শীর্ষে থেকে পুরো টুর্নামেন্টের সেরা গোলের পুরস্কার জিতে নেন তিনি।

লোপেস কাব্রালের এই অসাধারণ গোল এখন বিশ্বকাপ ইতিহাসের স্মরণীয় গোলগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...