পরীক্ষামূলক সংস্করণ

গাজীপুরে ব্যাটারির টাকা নিয়ে বিরোধে যুবক হত্যা, গ্রেফতার ৩

গাজীপুর মহানগরের পূবাইলে ইজিবাইকের ব্যাটারি চুরির ঘটনায় সালিশে নির্ধারিত জরিমানার টাকা নিয়ে বিরোধের জেরে জুয়েল (৩৫) নামে এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশ।

পুলিশ জানায়, নিহত জুয়েল কিছুদিন ধরে ভাড়ায় ইজিবাইক চালাতেন। ইজিবাইকের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সালিশে গত ২৫ জুলাই ৪০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়। পরদিন ওই বিষয় নিয়ে আলোচনার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, পূবাইল থানার খিলগাঁও এলাকার একটি খালি জমিতে জুয়েলের হাত-পা ও পেট রশি দিয়ে বেঁধে লাঠিসোটা দিয়ে মারধর করা হয়। পরে চাঁন মিয়া ওরফে রিংকু নামে এক অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় জুয়েলকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা চায়না আক্তার বাদী হয়ে পূবাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে প্রধান আসামি চাঁন মিয়া ওরফে রিংকু (২৫), মো. রুবেল (২৮) এবং মো. সোহেলকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...