পরীক্ষামূলক সংস্করণ

জুলাই অভ্যুত্থানের ভিত্তি বিএনপির ১৭ বছরের আন্দোলন: এ্যানি

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জুলাই অভ্যুত্থানের পেছনে বিএনপির ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনই ভিত্তি হিসেবে কাজ করেছে। তিনি দাবি করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফলেই গণঅভ্যুত্থানের পরিবেশ তৈরি হয়েছিল।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ‘আমরা বাংলাদেশি’ আয়োজিত ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জুলাই আন্দোলনের সময় বর্তমান বিরোধী দল কোথায় ছিল, সেটি জনগণের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে জোট ও যুগপৎ আন্দোলন চালিয়েছে এবং সেই আন্দোলনের ধারাবাহিকতাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর কেউ যদি এককভাবে আন্দোলনের কৃতিত্ব দাবি করে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একটি গণঅভ্যুত্থান হঠাৎ করে সৃষ্টি হয় না, এর পেছনে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম থাকে।

বিরোধী দলের সমালোচনা করে এ্যানি বলেন, অতীতের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও স্বৈরাচারবিরোধী সংগ্রামে তাদের ভূমিকা ছিল না বললেই চলে। তিনি আরও দাবি করেন, নির্বাচনে কিছু আসনে বিএনপির একাধিক প্রার্থী এবং প্রবাসী ভোটে দুর্বলতার কারণে বিরোধী দল সুবিধা পেয়েছে।

সরকারের কার্যক্রম প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র পাঁচ মাস হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছেন এবং সবার সহযোগিতায় দেশের উন্নয়ন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বিগত বছরের দুর্নীতি ও লুটপাটের কারণে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এসব সংকট মোকাবিলায় বর্তমান সরকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।

প্রধান খবর

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...