রাজধানীর মিরপুরে দেয়াল ধসের ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।
সোমবার দুপুর ১টার দিকে মিরপুর-২ এলাকার মিরপুর কলেজের পেছনে একটি দেয়াল ধসে দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে বিকেল ৪টার দিকে অজ্ঞাতপরিচয় প্রায় ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত রাজিয়া বেগম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটির কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ
মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে



