পরীক্ষামূলক সংস্করণ

ঢাবির অধ্যাপক দীপ্তি সাহার মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. দীপ্তি সাহা আর নেই। শুক্রবার (৩১ জুলাই) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

জানা গেছে, শুক্রবার সকালে নাস্তা করার সময় শ্বাসনালিতে খাবার আটকে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অধ্যাপক ড. দীপ্তি সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এক শোকবার্তায় উপাচার্য বলেন, ড. দীপ্তি সাহা ছিলেন একজন প্রথিতযশা শিক্ষক ও গবেষক। দেশের শিক্ষা ও গবেষণাক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান উচ্চশিক্ষা অঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

তিনি প্রয়াত শিক্ষকের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার বিকেলে শিক্ষক-শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য অধ্যাপক ড. দীপ্তি সাহার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে নেওয়া হয়। সেখানে উপাচার্যের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে রাজধানীর পোস্তগোলা শ্মশানে অধ্যাপক ড. দীপ্তি সাহার শেষকৃত্য সম্পন্ন হয়।

প্রধান খবর

মিরপুর ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট বিষয়টি যাচাই করছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাক্ষাৎ করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

আসছে...