পরীক্ষামূলক সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার তালতলী গ্রামের কাছে যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন দাউদকান্দি উপজেলার মামুন মিয়া (২১) ও জাহিদ হাসান (২৮), চান্দিনা উপজেলার ছায়াকোট এলাকার মো. রিয়াজ (২১), মো. ফয়সাল হোসেন (২৬), মো. অনিক (২০), মো. বাধন (২০) এবং মো. ইমন হোসেন (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, তালতলী এলাকায় একদল অস্ত্রধারী ব্যক্তি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে দাউদকান্দি মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযানে সাতজনকে আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি স্টিলের কিরিচ, একটি লোহার কাঁচি, দুটি লোহার রড, দুটি এসএস পাইপ এবং একটি লোহার ছোরা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেশীয় অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার বিকেলে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

প্রধান খবর

মিরপুর ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট বিষয়টি যাচাই করছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাক্ষাৎ করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

আসছে...