পরীক্ষামূলক সংস্করণ

পাকিস্তানে তুষারধসে ৮ পর্বতারোহীর মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে ভয়াবহ তুষারধসে আট পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও দুইজন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ব্রড পিক বেস ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) উদ্ধারকারী দল আরও চারজনের মরদেহ উদ্ধার করে। এর আগে একই দিনে আরও চারটি মরদেহ উদ্ধার করা হয়েছিল। উদ্ধার হওয়া কয়েকটি মরদেহ স্কারদুতে পাঠানো হয়েছে।

প্রাথমিক তথ্যে জানা যায়, তুষারধসের সময় মোট ১০ জন পর্বতারোহী আটকা পড়েন। তাদের মধ্যে নেপালের পাঁচজন, পাকিস্তানের সোহেল সাখি, ওমানের নাধিরা, যুক্তরাষ্ট্রের ম্যালরি গেইস, চীনের মি. ওয়াংসহ বিভিন্ন দেশের পর্বতারোহী ছিলেন।

ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে প্রায় ৬ হাজার ৬০০ মিটার উচ্চতায় তুষারধসের ঘটনা ঘটে। ওই সময় তারা বিশ্বের অন্যতম কঠিন শৃঙ্গ ব্রড পিক আরোহনের চেষ্টা করছিলেন।

গিলগিট-বালতিস্তান পর্যটন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্গম পরিবেশের কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে। নিখোঁজদের সন্ধানে পাকিস্তান সেনাবাহিনীর দুটি এভিয়েশন হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

পর্বতারোহণ প্রতিষ্ঠান সেভেন সামিট ট্রেকস (এসএসটি) জানিয়েছে, নিখোঁজদের মধ্যে তাদের তিনজন শেরপা গাইডও রয়েছেন। ট্র্যাকিং তথ্য অনুযায়ী, তুষারধসের সময় দলের সর্বশেষ অবস্থান ছিল প্রায় ৬ হাজার ৬০০ মিটার উচ্চতায়।

বিশ্বের অন্যতম দুর্গম শৃঙ্গ ব্রড পিক পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। প্রায় ৮ হাজার ৪৭ মিটার উচ্চতার এই পর্বত বিশ্বের ১২তম সর্বোচ্চ শৃঙ্গ এবং পর্বতারোহীদের জন্য অন্যতম ঝুঁকিপূর্ণ গন্তব্য হিসেবে পরিচিত।

প্রধান খবর

মিরপুর ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট বিষয়টি যাচাই করছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাক্ষাৎ করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

আসছে...