পরীক্ষামূলক সংস্করণ

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো, অনুষ্ঠান কোথায়?

ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবার জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে তার বিয়ের তারিখ ও অনুষ্ঠানের স্থান নিয়ে অবসান হয়েছে অপেক্ষার।

সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের এই পর্তুগিজ ফরোয়ার্ড আগামী সপ্তাহে জর্জিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রোনালদোর জন্মস্থান পর্তুগালের মাদেরার ফুঞ্চাল শহরে।

প্রতিবেদন অনুযায়ী, রোনালদো ও জর্জিনার মূল ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে ফুঞ্চাল ক্যাথেড্রালে। এরপর অতিথিদের জন্য সংবর্ধনা ও বিশেষ আয়োজন করা হবে পাঁচ তারকা হোটেল ‘সাভয় প্যালেস’-এ।

হোটেল কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে, রাজকীয় এই আয়োজন উপলক্ষে আগামী শুক্রবার ও শনিবার হোটেলের কিছু অংশ সাধারণ অতিথিদের জন্য সীমিত রাখা হবে।

এর আগে রেনেসাঁ আমলের ঐতিহ্যবাহী স্থাপনা ‘কুইনতা দা রেগালেইরাতে’ বিয়ের অনুষ্ঠান হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। তবে সেটি পরে ভুল প্রমাণিত হয়।

বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াবিদ রোনালদো চাইলেই বিশ্বের যেকোনো বিলাসবহুল স্থানে বিয়ের আয়োজন করতে পারতেন। কিন্তু জীবনের বিশেষ মুহূর্তে নিজের জন্মভূমি মাদেরাকে বেছে নিয়েছেন তিনি।

দারিদ্র্যের মধ্য দিয়ে বেড়ে ওঠা ফুঞ্চাল শহর থেকেই শুরু হয়েছিল রোনালদোর সংগ্রামের গল্প। সেই শহরেই দীর্ঘদিনের সঙ্গী জর্জিনার সঙ্গে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

প্রধান খবর

মিরপুর ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট বিষয়টি যাচাই করছে।

আসছে...