পরীক্ষামূলক সংস্করণ

ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন অঞ্চলে কৃষিভিত্তিক স্থাপনা স্থাপন করতে চাই: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প ও স্থাপনা গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ সীমিত আয়তনের একটি দেশ হলেও এখানে দারিদ্র্য একটি বড় সমস্যা। দেশের বিভিন্ন অঞ্চলে উন্নত কলকারখানার অভাব রয়েছে। এসব এলাকায় কৃষিভিত্তিক স্থাপনা গড়ে তুলে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান বাড়াতে চায় সরকার।

তিনি বলেন, বাংলাদেশ একটি রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে।

মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্রের চর্চা নিশ্চিত হলে দেশের বিভিন্ন সমস্যার সমাধান সহজ হবে। পাশাপাশি প্রভাবমুক্ত বিচার বিভাগ, দক্ষ প্রশাসন ও শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, একটি দেশের উন্নয়নের জন্য প্রশাসন, বিচার বিভাগ ও গণমাধ্যমসহ সব প্রতিষ্ঠানকে কার্যকর ও শক্তিশালী করা প্রয়োজন।

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মো. ইউসুফ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট মো. শেখ ফরিদ।

প্রধান খবর

মিরপুর ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট বিষয়টি যাচাই করছে।

আসছে...