পরীক্ষামূলক সংস্করণ

দলবেঁধে পুলিশের ওপর হামলা, আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের সদস্যরা। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন বাঞ্ছারামপুর থানার কনস্টেবল মো. ফরহাদ হোসেন, এমদাদুল হক, সাইফুল আলম ও হোসনে মোবারক। এছাড়া রেজন মিয়া নামে এক বৃদ্ধও হামলায় আহত হয়েছেন।

পুলিশ জানায়, মাছিমনগর গ্রামে হযরত শাহ রাহাত আলীর (রা.) বার্ষিক ওরশ উপলক্ষে স্থানীয় মনির হোসেন একটি দোকানের জন্য রেজন মিয়ার কাছ থেকে জেনারেটরের বিদ্যুৎ সংযোগ ভাড়া নেন। পরে বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে একদল লোক তাদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ সদস্যরা আহত হন।

আহত রেজন মিয়া অভিযোগ করেন, কয়েকজন ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় পুলিশের ওপর হামলা চালায়। তিনি পুলিশ সদস্যদের রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়।

বাঞ্ছারামপুর মডেল থানা সূত্র জানায়, পুলিশের ওপর হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান খবর

রাজধানীতে জিসান গ্রুপের ৩ সদস্য গ্রেফতার , ৩ বিদেশি পিস্তল ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার

রাজধানীতে জিসান গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। অভিযানে উদ্ধার হয়েছে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র।

আসছে...