পরীক্ষামূলক সংস্করণ

ঘরে ডেকে নিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারীতে ঘরে ডেকে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি মো. জীবন মিয়াকে (২২) গ্রেফতার করেছে র‍্যাব-১৩। সোমবার (৩ আগস্ট) ভোররাতে লালমনিরহাট সদর উপজেলার নামাটারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জীবন মিয়া আদিতমারী উপজেলার দক্ষিণ গোবধা ভিতরকুটি গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে এবং ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী ফুফাতো ভাই।

মামলা সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই দুপুরে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ওই শিশুকে কৌশলে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন জীবন মিয়া। পরে শিশুটি অসুস্থ হয়ে বাড়ি ফিরে তার দাদিকে ঘটনা জানালে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ১ আগস্ট শিশুটির বাবা বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই আত্মগোপনে চলে যান অভিযুক্ত জীবন। পরবর্তীতে র‌্যাব-১৩ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রধান খবর

আসছে...