পরীক্ষামূলক সংস্করণ

ব্রিকসের সিদ্ধান্ত বাস্তবায়নে ‘ট্রইকা’ চান মোদি

ব্রিকসের সিদ্ধান্ত ও উদ্যোগগুলোর ধারাবাহিক বাস্তবায়ন নিশ্চিত করতে ‘ট্রইকা’ ব্যবস্থা এবং একটি নিরাপদ ডিজিটাল তথ্যভাণ্ডার গঠনের প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় মোদি বলেন, প্রতি বছর সভাপতিত্ব বদল হলেও জোটটির প্রাতিষ্ঠানিক কার্যক্রমের গতি যাতে ব্যাহত না হয়, সে জন্য কার্যকর অনুসরণ ব্যবস্থা প্রয়োজন।

২০২৬ সালে ভারতের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে মোদি বলেন, আগামী ২০ বছরের জন্য ব্রিকসকে নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে হবে। এজন্য জোটটির অভ্যন্তরীণ কার্যপ্রণালীতেও পরিবর্তন আনা জরুরি।

প্রস্তাবিত ‘ট্রইকা’ ব্যবস্থায় আগের, বর্তমান ও পরবর্তী সভাপতিত্বকারী দেশগুলো সমন্বিতভাবে কাজ করবে। এর মাধ্যমে ব্রিকসের বিভিন্ন উদ্যোগ ও সিদ্ধান্তের অগ্রগতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

পাশাপাশি একটি নিরাপদ ডিজিটাল তথ্যভাণ্ডারে প্রতিটি সিদ্ধান্তের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান, বাস্তবায়নের সময়সীমা এবং অগ্রগতির তথ্য সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন মোদি।

বৈশ্বিক শাসনব্যবস্থায় সংস্কারের আহ্বান জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার আর বিলম্ব না করার ওপর জোর দেন। একই সঙ্গে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভোটাধিকার ও নেতৃত্বের কাঠামোকে বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানান।

মোদি বলেন, বৈশ্বিক শাসনব্যবস্থায় গ্লোবাল সাউথ এখনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এ বৈষম্য দূর করতে প্রতিনিধিত্ব, কার্যকর সাড়া প্রদান ও নিয়ম প্রণয়নের ওপর ভিত্তি করে ১০ দফা সংস্কার রোডম্যাপ তৈরির প্রস্তাব দেন তিনি। আগামী সম্মেলনে এটি চূড়ান্ত করার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী।

এদিকে, ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত এবারের সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে তীব্র মতপার্থক্য থাকা সত্ত্বেও যৌথ ঘোষণায় ঐকমত্যে পৌঁছেছে ব্রিকস। শনিবার ভোর ৪টা পর্যন্ত চলা আলোচনার পর এ সমঝোতা হয়।

বিশেষ করে ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো ভিন্ন অবস্থানের দেশগুলো একই ফোরামে থাকায় ঐকমত্যে পৌঁছানোকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এবারের ব্রিকস সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কো-অপারেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি’। জোটের ২০ বছর পূর্তির এই সম্মেলনে ব্রিকসকে আরও কার্যকর ও সমাধানমুখী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে ভারত।

প্রধান খবর

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা

গেন্ডারিয়ায় সিঁড়ির রেলিংয়ে ঝুলছিল ৯ বছরের শিশুর মরদেহ

ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু তানভীর হোসেনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আসছে...