পরীক্ষামূলক সংস্করণ

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা, মুবিনের জামিন নামঞ্জুর

ঢাকার ফার্মগেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বাইকচালক মুহিবুল্লাহ মুবিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে মুবিনের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ৫ সেপ্টেম্বর মুবিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৬ সেপ্টেম্বর আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ সেপ্টেম্বর বিকেলে ফার্মগেটের খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় কেআইবির সামনে মুবিন মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর নির্ধারিত নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে তার গাড়ির কাছাকাছি চলে যান। পরে গাড়ির পাশে গিয়ে প্রধানমন্ত্রীকে সালাম দেন তিনি। ঘটনাস্থলেই তাকে আটক করে পুলিশ।

এ ঘটনায় তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

প্রধান খবর

জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী-গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিকের আশা জানিয়েছেন তিনি।

শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি

শিক্ষা, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আসছে...