পরীক্ষামূলক সংস্করণ

কেন্টের হয়ে খালেদের ফাইফার, ১৬১ রানে অলআউট ল্যাঙ্কাশায়ার

কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচের প্রথম দিনেই বল হাতে আগুন ঝরিয়ে ৫ উইকেট শিকার করেছেন তিনি।

কেন্টের হয়ে এটি খালেদের দ্বিতীয় কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচ। আর দ্বিতীয় ম্যাচেই ফাইফার তুলে নিয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন এই পেসার।

মঙ্গলবার শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ল্যাঙ্কাশায়ার। খালেদ আহমেদের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র ১৬১ রানে অলআউট হয়ে যায় দলটি।

খালেদ ১৫.৫ ওভার বল করে ৪২ রান দিয়ে ৫ উইকেট নেন। তার সঙ্গে পেসার মিলনেস ২৮ রানে ৪টি এবং কুইন একটি উইকেট শিকার করেন।

ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন খালেদ। ল্যাঙ্কাশায়ারের ওপেনার জেনিংসকে ৩০ রানে আউট করে কেন্টকে প্রথম সাফল্য এনে দেন তিনি। এরপর ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে রকি ফ্লিনটফকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন এই বাংলাদেশি পেসার।

চা-বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠেন খালেদ। এক স্পেলেই তুলে নেন তিন উইকেট। প্রথমে ৩৭ রান করা উইকেটরক্ষক ব্যাটার হ্রাস্টকে দ্বিতীয় স্লিপে ক্যাচ বানান তিনি।

এরপর স্ট্যানলি ও জেমস অ্যান্ডারসনকে আউট করে নিজের ফাইফার পূর্ণ করেন খালেদ। কেন্টের জার্সিতে এটিই তার প্রথম পাঁচ উইকেটের শিকার।

খালেদের দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত কেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ক্লাবটি জানায়, ঘরের মাঠে প্রথমবারের মতো ফাইফার পেয়েছেন খালেদ।

প্রধান খবর

শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক বলছেন সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্রের শিকার

Southeast University-এর শিক্ষক সুফি শাহরিয়ার হাসানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। অভিযোগকারী দাবি করেছেন, শিক্ষকের কথাবার্তা ও আচরণে তিনি অস্বস্তি ও নিরাপত্তাহীনতা অনুভব করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক দাবি করেছেন, তিনি একটি সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্রের শিকার।

সুপ্রিম কোর্টের গেটে চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল ছোড়া হয়।

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর যে তথ্য প্রচার হচ্ছে, তা যাচাই করছি: বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে মৃত্যুর প্রচারিত তথ্যের কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আধঘণ্টার মধ্যে শর্টসার্কিট থেকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।

আসছে...