পরীক্ষামূলক সংস্করণ

রাবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত কয়েকজন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে ইতিহাস বিভাগ ও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইতিহাস বিভাগের এক শিক্ষার্থীর মাথা ফেটে গেছে এবং দুই বিভাগের আরও কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে রাউন্ড অব ১৬-এর ম্যাচে দুই বিভাগের খেলা শেষে স্লেজিং ও উদযাপনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র হলে ট্রাইবেকারে ইতিহাস বিভাগ জয় পায়। এরপর দুই বিভাগের দর্শক ও খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি এবং মারামারি শুরু হয়।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী আহমেদ সানাউল্যাহ রাফসান অভিযোগ করেন, একপর্যায়ে প্রতিপক্ষের একজনের হাতে থাকা ইটের আঘাতে তাদের বিভাগের ডিফেন্ডার জিমের মাথা ফেটে যায়। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে নেওয়া হয়। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অন্যদিকে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থী হাসান জামান দাবি করেন, ইতিহাস বিভাগের দর্শকদের দিক থেকে তাদের গোলরক্ষককে ইট দিয়ে আঘাত করা হয়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘটনায় তাদের বিভাগের কয়েকজন খেলোয়াড়ও আহত হয়েছেন বলে জানান তিনি। মাঠে সিসি ক্যামেরা থাকায় সুষ্ঠু তদন্তের দাবি করেন হাসান।

এ বিষয়ে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম টুকটুকি বলেন, টাইব্রেকারে ইতিহাস বিভাগ জেতার পর একপর্যায়ে উত্তেজনা ও মারামারি শুরু হয়। ইতিহাস বিভাগের এক শিক্ষার্থীর মাথা ফেটে যাওয়ার বিষয়টি তিনি ঘটনাস্থলে দেখেননি, তবে পরে জানতে পেরেছেন। তিনি ঘটনার তদন্তের দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। দুই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজকদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

প্রধান খবর

ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরকে বিশেষ নজরের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর লেকগুলোর দূষণ রোধ, পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নেও সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।

‘নৌকা’ স্থগিত, ব্যালটে ফিরল ‘না’ ভোট

জাতীয় সংসদ নির্বাচনে ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে ১২০টি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। নতুন প্রজ্ঞাপনে একক প্রার্থীর আসনে ব্যালটে ‘না’ ভোট যুক্ত করার পাশাপাশি হলফনামা ও ব্যাংক হিসাবে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে।

মোটরসাইকেল থেকে পড়ার পর দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকার মৃত্যু

রাজধানীর বনশ্রীতে মোটরসাইকেল থেকে পড়ে দুই বাসের চাপায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা তাসপিয়া আহমেদ তিসার মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক বাস দুটি জব্দ করে চালক ও হেলপারকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

আসছে...