অল ক্রাইমস. টিভি ডেস্ক
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি-এর বাংলা বিভাগ বিবিসি বাংলাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। নোটিশে তার বিরুদ্ধে প্রকাশিত একটি প্রতিবেদনকে ‘মিথ্যা ও মানহানিকর’ দাবি করে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন মাহদী হাসান। তার পক্ষে নোটিশটি পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী ব্যারিস্টার এসএম শাহরিয়ার কবির। নোটিশটি পাঠানো হয়েছে টিম ডেভি এবং মীর সাব্বির-এর বরাবর।
নোটিশে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট প্রতিবেদন প্রত্যাহার ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মাহদীর দাবি, গত ২১ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে তার কাছে ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি থাকার যে তথ্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এতে তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।



