পরীক্ষামূলক সংস্করণ

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের নাম প্রস্তাব করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আসাদ আলম সিয়াম নয়াদিল্লিতে বর্তমান হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হতে পারেন। রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়ার কথা রয়েছে।

আসাদ আলম সিয়াম ১৯৯৫ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, ফিলিপাইন, যুক্তরাজ্য, ইতালি, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পর ২০২৫ সালের জুনে পররাষ্ট্রসচিবের দায়িত্ব নেন। এর আগে তিনি মিলানে বাংলাদেশের কনসাল জেনারেল এবং ম্যানচেস্টারে সহকারী হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদ আলম সিয়াম প্রধান প্রটোকল কর্মকর্তা, ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়নবিষয়ক অনুবিভাগের মহাপরিচালক এবং পররাষ্ট্রসচিবের দপ্তরের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ভারতে তার প্রস্তাবিত নিয়োগের বিষয়ে ১৫ সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশের পক্ষ থেকে নয়াদিল্লির অনুমোদন চাওয়া হলেও তখনও ভারতের আনুষ্ঠানিক সম্মতি পাওয়া যায়নি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত গণমাধ্যমের প্রতিবেদনকে চূড়ান্ত হিসেবে না দেখার আহ্বান জানানো হয়েছিল।

প্রধান খবর

বাড়ল বাস ভাড়া

জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে দূরপাল্লা ও নগর পরিবহনের বাস ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতিসংঘে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা, জাতীয় স্বার্থ, জনগণের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের রূপরেখা বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া কোনো বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও পাচার রোধে জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। লিটারে ২০ টাকা বাড়ানোর পরও সরকারকে ডিজেলে প্রতি লিটারে ৭০ টাকা লোকসান গুনতে হচ্ছে।

আসছে...