পরীক্ষামূলক সংস্করণ

এসপি থেকে ডিআইজি পদমর্যাদার ৩১ পুলিশ কর্মকর্তাকে বদলি

এসপি থেকে ডিআইজি পদমর্যাদার পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজির চলতি দায়িত্বে থাকা তোফায়েল আহম্মেদকে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি) মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের ডিআইজি পরিতোষ ঘোষকে এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

ঢাকা হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে ঢাকার টিডিএসের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে। এসবি ঢাকার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনিছুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমেদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

জেলায় নতুন এসপি

এসআরবির পুলিশ সুপার পদমর্যাদার উপপরিচালক মো. বদরুদ্দোজাকে নেত্রকোনার পুলিশ সুপার করা হয়েছে। নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মু. জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফকে বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।

এসআরবির উপপরিচালক মীর মনির হোসেনকে রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।

মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরীকে মেহেরপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও যেসব বদলি ও পদায়ন

খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান ওরফে রাসেলকে বিএমপির উপকমিশনার করা হয়েছে।

জিএমপির উপকমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মহানগর পুলিশের (আরএমপি) উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। লিয়েন শেষে পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত পুলিশ সুপার ও সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. নুরুল আমীন হাওলাদারকে পুলিশ স্টাফ কলেজ ঢাকায় পদায়ন করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার ও সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার ও সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি ফাতিহা ইয়াসমিনকে এপিবিএনে বদলি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের এআইজি ও সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মো. আবু হাসানকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

হাইওয়ে পুলিশের এসপি মুহাম্মদ রহমত উল্লাহকে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে বদলির আগের আদেশ বাতিল করে ঢাকা পুলিশ টেলিকমের এসপি হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ টেলিকম ঢাকার এসপি মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়ির ৬ এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের এসপি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগ দেওয়া পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এসপি হিসেবে সংযুক্ত করা হয়েছে।

এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার আমীনুল ইসলামকে রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএসের এসপি করা হয়েছে। ঢাকার রাজারবাগ পুলিশ টেলিকমের পুলিশ সুপার মো. নাছির উদ্দিন যুবায়েরকে ট্যুরিস্ট পুলিশের এসপি করা হয়েছে।

রাজারবাগ পুলিশ টেলিকমের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের এসপি করা হয়েছে। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ও সুপারনিউমারারি পুলিশ সুপার আসমা আখতারকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ও সুপারনিউমারারি এসপি শারমিন আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

এ ছাড়া গত ২২ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এপিবিএনের পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার হিসেবে বদলির আদেশটি বাতিল করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

প্রধান খবর

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি বাংলায় ভাষণ দেবেন।

বিশ্ব নেতাদের সঙ্গে প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান অংশ নিয়েছেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গা, জলবায়ু ও অর্থনৈতিক বিষয়ও আলোচনায় থাকবে।

আসছে...