পরীক্ষামূলক সংস্করণ

স্লুইসগেটের নিচে ড্রামে অজ্ঞাত মরদেহ উদ্ধার

ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি এলাকায় সুতিয়া নদীর খালের স্লুইসগেটের নিচ থেকে প্লাস্টিকের ড্রামের ভেতর বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে বেগুনবাড়ি স্লুইসগেট এলাকায় পানিতে ভাসতে থাকা একটি প্লাস্টিকের ড্রাম দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে ড্রামটি উদ্ধার করে পুলিশ। ড্রামের ভেতর পাটের বস্তায় মোড়ানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, মরদেহটি পচে যাওয়ায় এবং পাটের বস্তায় মোড়ানো থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। তার পরনে কালো প্যান্ট ছিল।

পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোনো স্থান থেকে মরদেহটি এনে স্লুইসগেটের নিচে ফেলে যাওয়া হয়েছে।

ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সদস্যরা পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রধান খবর

৫ বছরে জলবায়ু সহনশীলতা জোরদারে পদক্ষেপ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী পাঁচ বছরে জলবায়ু সহনশীলতা জোরদারে বাংলাদেশ নদী-খাল খনন, বৃক্ষরোপণ, আগাম সতর্কতা ও নবায়নযোগ্য জ্বালানিতে নানা উদ্যোগ নিয়েছে।

ফুটপাতে প্রাণ গেল মেহেদীর, ৯ লাখ টাকায় আপস পরিবারের

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়া প্রাইভেটকারের ধাক্কায় মেহেদী হাসান মিম নিহত হওয়ার ঘটনায় দুই পক্ষের মধ্যে ৯ লাখ টাকায় আপস হয়েছে। আপসনামায় মামলা প্রত্যাহার ও আসামিদের জামিনে অনাপত্তিসহ বেশ কয়েকটি শর্ত রাখা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ বজায় রাখতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে তরুণ সমাজকে সুরক্ষিত রাখতে এ উদ্যোগের কথা জানানো হয়। শিগগিরই আসবে বিস্তারিত নীতিমালা।

আসছে...