পরীক্ষামূলক সংস্করণ

যৌন হয়রানির অভিযোগে বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবী

অলক্রাইমসটিভি আন্তর্জাতিক ডেস্ক: ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে ২৭ বছর আগে যৌন হয়রানির অভিযোগ এনে তাকে নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা রিডি নামে এক নারী। শুক্রবার (৮ মে) এ খবর জানিয়েছে বিবিসি।
১৯৯২-৯৩ সালে জো বাইডেন যখন ডেলোয়ারের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন তখন তার সহকারী ছিলেন তারা রিডি। সে সময় একদিন কর্মস্থলে তাকে শারীরিক ভাবে হেনস্থা করেন জো বাইডেন। এবং তার ইচ্ছার বিরুদ্ধেই তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের ব্যাপারে চাপাচাপি করেন।

ওই সময় রিডি তাকে ফিরিয়ে দিলে বাইডেন তাকে গালমন্দ করেন।
এদিকে, সাংবাদিক মেজিন কেলিকে দেওয়া এক সাক্ষাৎকারে তারা রিডি বলেন, এরকম চারিত্রিক অবস্থা নিয়ে কারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়ার যোগ্যতা থাকার কথা না। তারপরও যেহেতু জো বাইডেন লড়ছেন, তার প্রতি আমি আহ্বান জানবো তিনি যেন প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

অন্যদিকে, ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন তার বিরুদ্ধে আনা এই অভি্যোগ অস্বীকার করেছেন।

এছাড়াও অনেকেই তারা রিডির লাই ডিটেক্টর টেস্ট করানোর ব্যাপারে বলেছেন। এ ব্যাপারে, রিডি বলেন, জো বাইডেন যদি এই ইস্যুতে লাই ডিটেক্টর টেস্ট দেন, তাহলে তিনিও লাই ডিটেক্টর টেস্ট দিতে রাজি আছেন।

প্রধান খবর

তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট অংশ নিচ্ছে।

বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান। মঙ্গলবার সকালে হোটেলকক্ষে অসুস্থ অবস্থায় তাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান নির্মাতা এমডি ইকবাল।

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী, ভবানীপুর ও নতুন বাজার এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনাবাড়ীতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আসছে...