পরীক্ষামূলক সংস্করণ

পাকিস্তানে চেকপোস্টে বোমা হামলায় নারী-শিশুসহ নিহত ১১

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় একটি পুলিশ চেকপোস্টে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

শনিবার ডেরা ইসমাইল খানের দারাজিন্দার কাছে আমান মেলা এলাকায় এ হামলা ঘটে। রেসকিউ ১১২২-এর বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে বলে জানিয়েছে রেসকিউ ১১২২।

পুলিশ জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান সীমান্তের কাছে ডিআই খান-কোয়েটা সড়কের মুঘল কোট ও দারাজিন্দার নিকটবর্তী আমান মেলা চেকপোস্টে বিস্ফোরণটি ঘটে।

বিস্ফোরণের ধরন ও কারণ নির্ণয়ে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পাঠানো হয়েছে। হামলার পেছনে কারা রয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

রেসকিউ ১১২২ জানায়, এখন পর্যন্ত ২০ জন আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১৮ জনকে উন্নত চিকিৎসার জন্য দারাজিন্দার চিকিৎসাকেন্দ্র ও ডেরা ইসমাইল খানের মুফতি মাহমুদ হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধার অভিযান ও আহত ব্যক্তিদের সহায়তার জন্য ডেরা ইসমাইল খানের কর্মীদের সঙ্গে আরও চারটি অ্যাম্বুলেন্স মোতায়েনের নির্দেশ দিয়েছেন রেসকিউ ১১২২-এর জেলা জরুরি কর্মকর্তা মুহাম্মদ আরিফ খান।

হামলার পর ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও তদন্ত কার্যক্রম চলছে।

প্রধান খবর

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫

রাজধানীর ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহরিয়ারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধন বিল, এরপর গণভোট

আগামী জানুয়ারির সংসদ অধিবেশনে সংবিধান সংশোধন বিল আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিল পাসের পর গণভোট আয়োজনের কথা জানান তিনি।

কৃষকরা দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষকদের দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ বলেছেন। কৃষিপণ্যের ন্যায্যমূল্য, সহজ কৃষিঋণ ও কৃষি পুরস্কার চালুর উদ্যোগের কথাও জানান তিনি।

আসছে...