পরীক্ষামূলক সংস্করণ

ইন্দোনেশিয়াকে ওষুধ ও পাটের ব্যাগ আমদানির প্রস্তাব বাংলাদেশের

বাংলাদেশ থেকে আরও বেশি ওষুধ ও পাটের ব্যাগ আমদানির জন্য ইন্দোনেশিয়াকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী আনিস মাত্তার দ্বিপাক্ষিক বৈঠকে এসব প্রস্তাব দেওয়া হয়।

প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি ও স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও প্রশিক্ষণ, কনস্যুলার সহযোগিতা এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ইন্দোনেশিয়ার উপমন্ত্রী আনিস মাত্তাকে স্বাগত জানিয়ে হুমায়ুন কবির দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে পাঁচটি প্রস্তাব দেন। এর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়ায় বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পুনর্বহাল, ইন্দোনেশিয়ায় ওষুধ রপ্তানি বাড়ানো, পরিবেশবান্ধব প্যাকেজিংয়ের জন্য বাংলাদেশ থেকে পাটের ব্যাগ সংগ্রহ, বাংলাদেশি আলুর জন্য ইন্দোনেশিয়ার বাজার উন্মুক্ত করা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সহযোগিতা শুরু করা।

দুর্যোগ ব্যবস্থাপনা সহযোগিতার বিষয়ে প্রতিমন্ত্রী ইন্দোনেশিয়ার উপমন্ত্রীর কাছে একটি সমঝোতা স্মারকের খসড়াও হস্তান্তর করেন। একই সঙ্গে বিশ্বের বৃহৎ হালাল খাদ্য বাজারগুলোর একটি হিসেবে ইন্দোনেশিয়ার গুরুত্ব তুলে ধরে দুই দেশের মধ্যে হালাল খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

হুমায়ুন কবির বাংলাদেশ-ইন্দোনেশিয়া সম্পর্ককে একটি ‘সামগ্রিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি’র পর্যায়ে উন্নীত করার আহ্বান জানান।

জবাবে আনিস মাত্তা বাংলাদেশের প্রস্তাবগুলোকে স্বাগত জানান এবং দুই দেশের সম্পর্ককে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার বিষয়ে ইন্দোনেশিয়ার আগ্রহের কথা জানান। এ লক্ষ্য অর্জনে আগামী পাঁচ থেকে দশ বছরে অগ্রাধিকারভিত্তিক যৌথ প্রকল্প গ্রহণের প্রস্তাব দেন তিনি।

এছাড়া ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা খতিয়ে দেখার জন্য উভয় পক্ষকে উৎসাহিত করেন ইন্দোনেশিয়ার উপমন্ত্রী। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে আনিস মাত্তার চিন্তাধারার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

প্রধান খবর

আবরার হত্যা: আসামিদের সর্বোচ্চ সাজা বহাল চান পরিবার

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালত ও হাইকোর্টে ২০ আসামির মৃত্যুদণ্ড বহাল রয়েছে। এখন আপিল বিভাগে শুনানি বাকি। পরিবারের দাবি, মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শুনানি করে আসামিদের সর্বোচ্চ সাজা বহাল রেখে কার্যকর করা হোক।

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের সফরে দ্বিপক্ষীয় বৈঠক, বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি ও জনশক্তি রপ্তানি গুরুত্ব পেতে পারে।

মানবিক বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

মানবিক বাংলাদেশ গড়তে শিশুদের প্রকৃতি, পশুপাখি ও পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশুদের সঠিক বিকাশে সুযোগ দেওয়ার কথাও বলেন তিনি।

আসছে...