পরীক্ষামূলক সংস্করণ

গাজীপুরের পূবাইলে চাপাতি-ছুরিসহ ৩ যুবক গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর পূবাইলে বিশেষ অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো চাপাতি ও একটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পূবাইলের খিলগাঁও পশ্চিমপাড়া এলাকার মোশারফ সরকারের ছেলে রাব্বি সরকার (২৭), বসুগাঁও এলাকার সুরুজ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮) এবং কামারগাঁও এলাকার মৃত সৈয়দ আহমেদ সরকারের ছেলে লিমন সরকার (২৬)।

পুলিশ জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে পূবাইল থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পূবাইল কলেজগেট থেকে খিলগাঁওগামী সড়কের মকবুল মার্কেটসংলগ্ন এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে রাব্বি সরকারের কাছ থেকে একটি ধারালো ছুরি এবং ফয়সাল ও লিমন সরকারের কাছ থেকে দুটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, উদ্ধার হওয়া অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে পূবাইল থানায় একটি মামলা করা হয়েছে।

প্রধান খবর

আসছে...