পরীক্ষামূলক সংস্করণ

রান্নাঘরে মিলল ৫৬ বস্তা অবৈধ মজুত সার, ১৫ হাজার টাকা জরিমানা

লালমনিরহাটের কালীগঞ্জে অবৈধভাবে মজুত করা ৫৬ বস্তা সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে মো. জামাল উদ্দিন নামে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতি হাজিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।

ইউএনও সাইফুল ইসলাম জানান, তুষভান্ডার ইউনিয়নের বৈরাতি হাজিরহাট গ্রামের মো. জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানের সময় বাড়ির রান্নাঘর থেকে অবৈধভাবে মজুত করা ৫৬ বস্তা সার উদ্ধার করা হয়। উদ্ধার করা সারের মধ্যে ৪০ বস্তা ইউরিয়া, ৪ বস্তা এমওপি এবং ১২ বস্তা ডিএপি সার রয়েছে।

পরে জব্দ করা ৫৬ বস্তা সার সরকারি নির্ধারিত মূল্যে অনুমোদিত ডিলারের কাছে বিক্রি করা হয়।

এ ঘটনায় অবৈধভাবে সার মজুতের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে মো. জামাল উদ্দিনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাইফুল ইসলাম বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার কোনোভাবেই অবৈধভাবে মজুত করা বা কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ সার মজুত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রধান খবর

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতের বিশৃঙ্খলা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির

ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক যোগাযোগ কাজে লাগানোর কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

হরমুজে জাহাজে হামলা বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বাড়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে ব্রেন্টের দাম বেড়ে ১০২.২৮ ডলারে উঠেছে।

আসছে...