ভারতের কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজামণ্ডপে পদদলিত হওয়ার ঘটনায় নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের প্রত্যেকের জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীর দপ্তরের ঘোষণায় জানানো হয়েছে, নিহত ব্যক্তিদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে ২ লাখ রুপি দেওয়া হবে। এ ছাড়া দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
এ ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নরেন্দ্র মোদি। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।



