অল কার্কমেস.টিভি ডেস্ক
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করেছেন, ইসরাইল ও হিজবুল্লাহর চলমান সংঘাত লেবাননকে গাজার মতো ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। বুধবার (২৫ মার্চ) তিনি সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যাচ্ছে।
গুতেরেস বলেন, “হিজবুল্লাহকে হামলা বন্ধ করতে হবে, একইভাবে ইসরাইলকেও লেবাননে সামরিক অভিযান বন্ধ করতে হবে। সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।” তিনি লেবাননে সাম্প্রতিক সফরে এর প্রভাব নিজের চোখে দেখেছেন।
মার্চের শুরুর দিকে ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বৈরুতের দক্ষিণাঞ্চলকে গাজার মতো ধ্বংস করার হুমকি দিয়েছিলেন। এছাড়া, জাতিসংঘের বিশেষ দূত হিসেবে ফরাসি কূটনীতিক জিন আর্নল্টকে নিয়োগ দেওয়ার কথাও জানান গুতেরেস।



