অল ক্রাইমস.টিভি ডেস্ক
সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় বিএনপি নেতা আবুল হাসেমের বাড়িতে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় হামলা চালানো হয়েছে। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালিয়ে ২ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। হামলায় আবুল হাসেমের স্ত্রী রিনা আক্তার, ভাতিজা আজিজুল ও ভাইয়ের স্ত্রী মুকুল বেগম আহত হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা স্থানীয় রতন, খোকন, রাজুর নেতৃত্বে একদল। তবে তারা সব অভিযোগ অস্বীকার করেছেন। সোনারগাঁ থানার ওসি মো. মুহিববুল্লাহ জানান, মামলার পর আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।



