অল ক্রাইমস.টিভি ডেস্ক
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বৈারিস্টার কায়সার কামাল বলেছেন, শিক্ষকরা সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলে সমীচীন নয়। রাজনীতি করতে হলে শিক্ষকতা পেশা ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার (৩ এপ্রিল) কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় ডেপুটি স্পিকার আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ভবিষ্যতের রাষ্ট্রনেতা গঠনের মূল কারিগর। তাই শিক্ষকদের শিক্ষাদানে মনোযোগী হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলীতে গড়ে তোলার আহ্বান জানান।
কায়সার কামাল বলেন, শুধুমাত্র বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন যথেষ্ট নয়; শিক্ষার্থীদের প্রতি বাবা-মায়ের মতো দায়িত্বশীল হওয়া জরুরি। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম, শিক্ষকরা শফিকুল ইসলাম, মিনহাজ বেগম, বনানী জামিল ও শিউলি রানী চন্দ।
উপজেলার ১৭২টি বিদ্যালয়ের শিক্ষকরা সভায় অংশগ্রহণ করেন।



