পরীক্ষামূলক সংস্করণ

বিজিবির অভিযান: ভারতীয় নাগরিক ও ১১ বাংলাদেশি সীমান্ত থেকে আটক

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক ভারতীয় নাগরিক ও ১১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ভারতীয় নাগরিক জসিম উদ্দিন হুগলীর পান্ডুয়া থানার বাটিকা গ্রামের নাসির উদ্দীনের ছেলে। তার কাছ থেকে একটি ভারতীয় আধারকার্ড, পাসপোর্ট ও ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে।

আটক বাংলাদেশিদের মধ্যে রয়েছে খুলনা, ফরিদপুর, ঠাকুরগাঁও, গোপালগঞ্জ, বাগেরহাট, রাজবাড়ী ও ঝিনাইদহের নাগরিক। এছাড়া একজন নারী ও দুই শিশুও রয়েছে।

বিজিবি জানিয়েছে, রবিবার সকাল থেকে মহেশপুর ব্যাটালিয়নের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তারা আটক করে। পরে সকলকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।

প্রধান খবর

আসছে...