অল ক্রাইমস.টিভি ডেস্ক
কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী বলেছেন, জেলা পরিষদ জনগণের জন্য এবং তৃণমূল পর্যায়ে সরকারের সেবা পৌঁছে দেওয়া এটির মূল লক্ষ্য। দায়িত্বগ্রহণের পর থেকে শত শত মানুষ জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন সেবা নিচ্ছেন, যা সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি করেছে।
প্রশাসক বলেন, তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। এসময় তিনি দেশ ও জাতির কল্যাণে দৈনিক ইনকিলাবের ভূমিকার প্রশংসা করেন।



