অল ক্রাইমস.টিভি ডেস্ক
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ফরিদপুরের চরভদ্রাসনের প্রবাসী গৃহকর্মী দিপালী বেগম (৩৪)। গত ৮ এপ্রিল হামরা এলাকায় কর্মস্থলে থাকা অবস্থায় আহত হয়ে রফিক হারিরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের পরিবার দ্রুত মরদেহ দেশে ফেরানোর দাবি জানিয়েছে। দিপালীর ছোট বোন লাইজু বেগম বলেন, পরিবারের জন্য সারাজীবন কষ্ট করা আপার মরদেহ অন্তত দেশে ফিরিয়ে আনা হোক।
অভাব-অনটনের মধ্যে বড় হয়ে ২০১১ সালে জীবিকার তাগিদে লেবাননে পাড়ি জমান দিপালী। তার আয়েই চলত পুরো পরিবার। তার মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জানিয়েছেন, মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে। প্রবাসী কল্যাণ অধিদপ্তরও জানিয়েছে, মরদেহ দেশে এলে সরকারি সহায়তা প্রদান করা হবে।



