পরীক্ষামূলক সংস্করণ

সড়ক খাতে বিশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ জামায়াত আমিরের

অল ক্রাইমস.টিভি ডেস্ক

দেশের সড়ক ব্যবস্থাপনায় চরম অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি মঙ্গলবার  এক বিবৃতিতে কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি জানান, ১৪ এপ্রিল রাত ৩টার দিকে দাউদকান্দিতে ঘটে যাওয়া দুর্ঘটনায় ৭ জন প্রাণ হারিয়েছেন এবং অন্তত ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় তিনি নিহতদের জন্য দোয়া করেন এবং তাদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি আরও বলেন, বারবার সড়ক দুর্ঘটনা প্রমাণ করছে দেশে সড়ক ব্যবস্থাপনায় গুরুতর ঘাটতি রয়েছে। বেপরোয়া গতি, অনিয়ন্ত্রিত যান চলাচল, চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং দুর্বল সড়ক নিরাপত্তা ব্যবস্থা এই ধরনের দুর্ঘটনার প্রধান কারণ।

এ পরিস্থিতিতে তিনি সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, চালকদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং মহাসড়কে নজরদারি বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সরকারকে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা দেওয়ারও দাবি জানান তিনি।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...