পরীক্ষামূলক সংস্করণ

বিকেলে সংবাদ সম্মেলন: দুই মাসের অর্জন তুলে ধরবে সরকার

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ (শনিবার) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা।

সংবাদ সম্মেলনে গত দুই মাসের কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যুতেও বক্তব্য আসতে পারে।

প্রেস উইং জানায়, অংশগ্রহণকারী সাংবাদিকদের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে।

প্রধান খবর

আসছে...