অল ক্রাইমস.টিভি ডেস্ক
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণের কিস্তি ছাড় নিয়ে আশাবাদী অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফ সদর দপ্তরে বৈঠক শেষে তিনি জানান, কিছু সংস্কার শর্তে পিছিয়ে থাকলেও আগামী ১৫ দিনের মধ্যেই তা সমাধান হবে।
তিনি বলেন, ব্যাংক খাত সংস্কার বা রাজস্ব আদায়ের ধীরগতির কারণে ঋণ স্থগিত—এমন তথ্য সঠিক নয়।
জানা গেছে, ৫.৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির মধ্যে এখনও ১.৮৬ বিলিয়ন ডলার বাকি। এর মধ্যে চলতি অর্থবছরের জুনের মধ্যে ১.৩ বিলিয়ন ডলার ছাড় পাওয়ার আশা করছে সরকার। তবে শর্ত বাস্তবায়নে ধীরগতির কারণে অনিশ্চয়তা রয়েছে।



