পরীক্ষামূলক সংস্করণ

বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে: জামায়াত আমির

অল ক্রাইমস. টিভি ডেস্ক

দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। এতে লিটারপ্রতি তেলের দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সমন্বয় করা হয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রবিবার (১৯ এপ্রিল) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তকে দুঃখজনক বলে মন্তব্য করেন।

তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার প্রবণতা থাকলেও দেশে দাম বাড়ানো হয়েছে, যা জনস্বার্থবিরোধী।

তার মতে, সাধারণ মানুষ ইতোমধ্যেই জীবনযাত্রার ব্যয় নিয়ে চাপে রয়েছে। এই পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে, যা তিনি “মরার ওপর খাঁড়ার ঘা” হিসেবে উল্লেখ করেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...