পরীক্ষামূলক সংস্করণ

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের স্বীকৃতি: যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ফেরদৌস আহমেদ মুন্না

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের (যুবদল) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা ফেরদৌস আহমেদ মুন্না। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা, একাধিকবার কারাবরণ এবং জাতীয়তাবাদী রাজনীতিতে ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে তাঁর এ পদোন্নয়নকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন।

চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা ফেরদৌস আহমেদ মুন্নার রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্রদলের রাজনীতির মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং ধাপে ধাপে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য, সাংস্কৃতিক সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং পরে সভাপতির দায়িত্ব পালন করে ক্যাম্পাস রাজনীতিতে নিজস্ব অবস্থান তৈরি করেন।

দীর্ঘ ছাত্ররাজনীতির পর তিনি যুবদলের রাজনীতিতে যুক্ত হন এবং কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ কেন্দ্রীয় কমিটিতে তাঁকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

দলের নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের আন্দোলন-সংগ্রামে ফেরদৌস আহমেদ মুন্না ছিলেন রাজপথের একজন সক্রিয় সংগঠক। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক অধিকার আদায়ের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তিনি একাধিকবার গ্রেপ্তার ও কারাবরণ করেন। রাজনৈতিক মামলাসহ নানা ধরনের হয়রানির মুখোমুখি হলেও তিনি রাজনীতির মাঠ ছাড়েননি। দীর্ঘ সময় ধরে দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং নেতাকর্মীদের পাশে থাকার কারণে তৃণমূল পর্যায়েও তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে।

সহকর্মীরা বলেন, রাজনীতিতে ব্যক্তিগত সুবিধার চেয়ে দল ও আদর্শকে অগ্রাধিকার দেওয়ার কারণে তিনি নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন। আন্দোলন-সংগ্রামের কঠিন সময়ে রাজপথে অবস্থান, সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা এবং দলের জন্য ত্যাগ স্বীকারের ইতিহাসই তাঁকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।

শিক্ষাগত জীবনেও ফেরদৌস আহমেদ মুন্না ছিলেন কৃতী শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে তাঁর একাডেমিক শিক্ষা জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে গভীর ধারণা গড়ে তুলতে সহায়তা করেছে।

বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দক্ষ মুন্না তথ্যপ্রযুক্তি ও প্রশাসনিক কাজেও পারদর্শী। দীর্ঘদিন ধরে তিনি সাংগঠনিক কার্যক্রম, জনসংযোগ এবং রাজনৈতিক নেতৃত্ব বিকাশে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হওয়ার পর দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেরদৌস আহমেদ মুন্না বলেন, “জাতীয়তাবাদী আদর্শ, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমি অতীতের মতো ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুবসমাজকে সংগঠিত করে একটি শক্তিশালী, গণমুখী ও আদর্শভিত্তিক সংগঠন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্রদল থেকে যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বে উত্তরণ, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, একাধিকবার কারাবরণ এবং সাংগঠনিক অভিজ্ঞতার সমন্বয়ে ফেরদৌস আহমেদ মুন্নার এই নতুন দায়িত্ব জাতীয়তাবাদী রাজনীতিতে তাঁর পথচলার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

প্রধান খবর

তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট অংশ নিচ্ছে।

বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান। মঙ্গলবার সকালে হোটেলকক্ষে অসুস্থ অবস্থায় তাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান নির্মাতা এমডি ইকবাল।

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী, ভবানীপুর ও নতুন বাজার এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনাবাড়ীতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আসছে...