ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
রোববার (৭ জুন) বিকাল ৩টায় স্পিকারের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ অধিবেশনটি শুরু হয়। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই হচ্ছে তাদের প্রথম বাজেট অধিবেশন। সংসদীয় সূত্র থেকে জানা গেছে, বর্তমান সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন। এর আগে সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৭ মে এই বাজেট অধিবেশন আহ্বান করেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়, যেখানে ২৫ কার্যদিবসের মধ্যে মোট ৯৪টি বিল পাস হয়েছিল।



