পরীক্ষামূলক সংস্করণ

মানুষের ভাগ্য বদলই আমাদের সরকারের প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ ও দেশের সাধারণ মানুষের ভাগ্য বদল করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য এবং সমাজের কোনো মানুষ যেন পিছিয়ে না থাকে সেই লক্ষে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ ও এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এদিন সকাল থেকেই বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিকে উপেক্ষা করে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল দুই উপজেলার লক্ষাধিক মানুষের ঢল নামে সভাস্থলে। চা শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ, নারী-পুরুষ এবং যুবক-যুবতীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, যার ফলে পুরো এলাকা একটি জনসমুদ্রে পরিণত হয়। সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানমুখী উদ্যোগ দেশের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ কাজ করছে। সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’

এই বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চা শ্রমিক পরিবারের জন্য বসতঘর নির্মাণে জনপ্রতি দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা, প্রতিবন্ধী ব্যক্তি এবং সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়ার জন্য আর্থিক অনুদান প্রদান করেন। এই সরকারি সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন এবং মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন।

জনসভায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল (মৌলভীবাজার-৪) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রীর এ সফর শ্রীমঙ্গল-কমলগঞ্জ অঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনাকে আরো গতিশীল করবে। এলাকার জনগণের দীর্ঘদিনের বিভিন্ন প্রত্যাশা বাস্তবায়নের ক্ষেত্রেও এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ অনুষ্ঠানে উপকারভোগীদের পক্ষে ওয়াজেদা বেগম ও শিউলি রানী দাস বক্তব্য দিতে গিয়ে হুবহু বলেন, ‘প্রধানমন্ত্রী প্রান্তিক পর্যায়ে অসহায় মানুষের জন্য এমন মহৎ উদ্যোগে দোয়া করি আপনি আরো বেশি করে মানুষের কল্যাণে কাজ করবেন।’ আয়োজিত এই সফল জনসভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান খবর

তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট অংশ নিচ্ছে।

বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান। মঙ্গলবার সকালে হোটেলকক্ষে অসুস্থ অবস্থায় তাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান নির্মাতা এমডি ইকবাল।

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী, ভবানীপুর ও নতুন বাজার এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনাবাড়ীতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আসছে...