পরীক্ষামূলক সংস্করণ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, নতুন রোগী ১১৩৫!

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো শিশুর মৃত্যু হয়েছে এবং এই একই সময়ে নতুন করে হাজার ১৩৫ জনের শরীরে হাম এর উপসর্গ পাওয়া গেছে।মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, মৌলভীবাজার ময়মনসিংহ বিভাগে একজন করে মোট জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম এর উপসর্গে মোট ৬৮৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর এই সংখ্যা দেশের সামগ্রিক জনস্বাস্থ্য পরিস্থিতির ওপর এক বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে।

এদিকে দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১২৬ জন। পাশাপাশি এই একই সময়ে আরও ১০০৯ জনের মধ্যে রোগটির বিভিন্ন উপসর্গ দেখা গেছে। নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে মোট ৯৪ হাজার ৭৬৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে দীর্ঘ এই সময়ে মোট ১১ হাজার ২৯৭ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম এর উপসর্গ নিয়ে মোট ৭৮ হাজার ৭১৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন এসব রোগীদের মধ্যে পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে মোট ৭৪ হাজার ৯৭১ জন ছাড়পত্র পেয়েছেন। আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...