পরীক্ষামূলক সংস্করণ

দাউদকান্দিতে প্রাইভেটকারে ১৬ হাজার ইয়াবা, আটক ২

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি টোলপ্লাজায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রামের ডবলমুরিং থানার নাসিরাবাদ এলাকার মৃত আ. আজিজের ছেলে মো. ফিরোজ (৪৬) এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামের মৃত দুলাল গাজীর ছেলে মো. মিলন গাজী (৩৮)।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রাইভেটকারটি আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুইজনকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেফতার দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ এই চালানের উৎস ও গন্তব্য সম্পর্কে তদন্ত চালিয়ে যাচ্ছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...