পরীক্ষামূলক সংস্করণ

বিয়ে করতে রাজি না হওয়ায় অভিনেত্রীকে নির্যাতনের অভিযোগ

ঢাকাই চলচ্চিত্রের মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী বিয়েতে রাজি না হওয়ায় শারীরিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন ও জোরপূর্বক আটকে রাখার অভিযোগ এনে আশিয়ান গ্রুপ ও আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করেছেন।

অভিযোগ অনুযায়ী, গত ২৪ জুলাই রাতে রাজধানীর ৩০০ ফিট এলাকার আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল ভবনে বিজ্ঞাপনের কাজের চুক্তির কথা বলে ডেকে নেওয়া হয় স্নিগ্ধা চৌধুরীকে। তার দাবি, সেখানে তাকে বিয়ের জন্য চাপ দেওয়া হয় এবং রাজি না হওয়ায় কয়েক ঘণ্টা ধরে শারীরিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন ও জোরপূর্বক আটকে রাখা হয়।

স্নিগ্ধা চৌধুরীর অভিযোগ, তার সঙ্গে থাকা মডেল কো-অর্ডিনেটর ইমনকেও মারধর করা হয়। তিনি আরও দাবি করেন, নির্যাতনের একপর্যায়ে সুযোগ পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তাকে একটি সাদা কাগজে স্বাক্ষর করতে বাধ্য করা হয় এবং বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। পরে তিনি ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।

এ ঘটনায় রোববার (২৬ জুলাই) রাতে খিলক্ষেত থানায় মো. নজরুল ইসলাম ভূঁইয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্নিগ্ধা চৌধুরী।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. নজরুল ইসলাম ভূঁইয়া দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। তিনি নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন।

ঘটনার বিষয়ে তদন্ত ও মামলার পরবর্তী কার্যক্রম আইনশৃঙ্খলা বাহিনী পরিচালনা করছে।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...