পরীক্ষামূলক সংস্করণ

ককরোচ আন্দোলনকারীদের নিয়ে কঙ্গনার কড়া মন্তব্য

বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন আন্দোলন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আন্দোলনকারীদের আচরণ, ভাষা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সমালোচনা করে তিনি প্রশ্ন তুলেছেন, “কারা এদের জন্ম দিচ্ছে আর মানুষ করছে?”

সোমবার (২৭ জুলাই) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, আন্দোলনকারীদের বক্তব্য ও আচরণ অত্যন্ত অসম্মানজনক এবং তাদের প্রকাশিত কনটেন্ট ‘বমি উদ্রেককারী’। তিনি বলেন, প্রতিটি ভিডিওতে অশালীনতা ও কদর্যতা ফুটে উঠছে, যা তিনি আগে কখনও দেখেননি।

আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহৃত ‘ককরোচ’ বা ‘তেলাপোকা’ শব্দ নিয়েও কড়া মন্তব্য করেন কঙ্গনা। তিনি দাবি করেন, আন্দোলনকারীরা নিজেদের যেমন পরিচয় দিচ্ছেন, তাদের আচরণও তেমনই। এসব কনটেন্ট দেখে তিনি মানসিকভাবে বিরক্ত ও আতঙ্কিত হয়েছেন বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিক দফা বৈঠকের পর সিজেপি তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়। আন্দোলনকারীদের অন্যতম দাবি মেনে নিয়ে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান প্রবীণ বিজেপি নেতা প্রহ্লাদ জোশী।

প্রধান খবর

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...