পরীক্ষামূলক সংস্করণ

সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি আন্দোলন সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোয় ড্রোন হামলা চালানোর দাবি করেছে। গোষ্ঠীটির দাবি, সৌদির পূর্বাঞ্চল থেকে লোহিত সাগরের ইয়ানবু শহর পর্যন্ত অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারী জানান, ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগের জবাবে এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ড্রোন ব্যবহার করে সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল সরবরাহ ব্যবস্থা ও পরিবহন অবকাঠামোর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে হামলা করা হয়েছে।

তবে হুথিদের এই দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনাও এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, সৌদি আরবের তেল অবকাঠামোতে হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে।

প্রধান খবর

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...