পরীক্ষামূলক সংস্করণ

টেকনাফে বাস থামিয়ে গুলি, বিকাশ কর্মীর ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ

কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাস থামিয়ে গুলি ও ছুরিকাঘাত করে বিকাশের দুই কর্মীর কাছ থেকে প্রায় ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন বিকাশ কর্মী আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) দুপুরে টেকনাফ স্থলবন্দরের পাশে ১৪ নম্বর ব্রিজ এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে এ হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তি হলেন মো. আরমান। তিনি টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা এবং হ্নীলা ও লেদা এলাকার বিকাশের এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজারগামী পালকী পরিবহনের একটি বাসে করে বিকাশের দুই কর্মী নগদ টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে ১৪ নম্বর ব্রিজ এলাকায় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত সড়কে ব্যারিকেড দিয়ে বাসটির গতিরোধ করে।

পরে দুর্বৃত্তরা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং বিকাশ কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় একজনকে ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।

আহত বিকাশ কর্মী মো. আরমান অভিযোগ করেন, দুর্বৃত্তরা কীভাবে তাদের কাছে থাকা বিপুল পরিমাণ টাকার তথ্য পেল, তা তদন্ত করে দেখা প্রয়োজন। বাসচালক বা সংশ্লিষ্ট কারও যোগসাজশ ছিল কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানান তিনি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বাস থামিয়ে বিকাশ কর্মীদের ওপর হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

তিনি আরও জানান, লুট হওয়া টাকার প্রকৃত পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রধান খবর

মিরপুর ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট বিষয়টি যাচাই করছে।

আসছে...