পরীক্ষামূলক সংস্করণ

ফরিদপুরে আগুনে পুড়ে ছাই ৫ দোকান

ফরিদপুরের সদরপুর উপজেলার ছিরামদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (২ আগস্ট) ভোর ৪টার দিকে চরবিষ্ণুপুর ইউনিয়নের ছিরামদী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন মো. সাইফুল ইসলাম, মো. নজরুল ইসলাম, মো. সাত্তার মিয়া, মো. ফারদিন হোসেন ও মো. এনায়েত হোসেন। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল মুদি দোকান, দুটি ফার্মেসি এবং একটি মোবাইল ব্যাংকিং সেবাকেন্দ্র।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও চারটি দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

সদরপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার ইলিয়াছ হোসেন মোল্লা জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত অভিযান চালিয়ে পাশের দোকানগুলো থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রধান খবর

রাজধানীতে জিসান গ্রুপের ৩ সদস্য গ্রেফতার , ৩ বিদেশি পিস্তল ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার

রাজধানীতে জিসান গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। অভিযানে উদ্ধার হয়েছে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র।

আসছে...