পরীক্ষামূলক সংস্করণ

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ২ যুবক গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) মরজাল ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-রায়পুরা উপজেলার চরমরজাল গ্রামের জজ মিয়ার ছেলে দিপু মিয়া (২২) এবং একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিব হাসান রুবেল (২৬)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (১ আগস্ট) রাতে স্থানীয় এক যুবকের সঙ্গে দেখা করতে গেলে চার যুবক ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী পুকুর পাড়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ সময় লম্পটরা ধর্ষণের দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করে এবং তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।

ঘটনার পর দিন রোববার (২ আগস্ট) ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে চারজনকে আসামি করে রায়পুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সোমবার সকালে প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রধান খবর

রাজধানীতে জিসান গ্রুপের ৩ সদস্য গ্রেফতার , ৩ বিদেশি পিস্তল ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার

রাজধানীতে জিসান গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। অভিযানে উদ্ধার হয়েছে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র।

আসছে...