পরীক্ষামূলক সংস্করণ

চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফরে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিন উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট তাঁর এই সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি জানান, সফরসূচি এখন পর্যন্ত চূড়ান্ত রয়েছে। সফরে প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি গৃহহারা পরিবারগুলোর জন্য নির্মিত নতুন বাড়ি হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। এ উপলক্ষে চট্টগ্রামের স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীরা প্রস্তুতি শুরু করেছেন।

বাসসের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নির্মিত বাড়ির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এসব বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সফরের অংশ হিসেবে পশ্চিম বাঁশখালী এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে দুর্গত মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়ার পাশাপাশি সরকারি সহায়তায় পুনর্নির্মিত ১০০টি বাড়ি হস্তান্তর করা হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দলীয়ভাবে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিস্তারিত কর্মসূচি পাওয়ার পর চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হবে।

প্রধান খবর

রাজধানীতে জিসান গ্রুপের ৩ সদস্য গ্রেফতার , ৩ বিদেশি পিস্তল ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার

রাজধানীতে জিসান গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। অভিযানে উদ্ধার হয়েছে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র।

আসছে...