পরীক্ষামূলক সংস্করণ

নাতনির বৌভাতে অভিনব উপহার, ওজন সমান কয়েন দিলেন নানা

অল ক্রাইমস. টিভি ডেস্ক

বগুড়ায় প্রয়াত স্ত্রীর শখ পূরণে নাতনির বৌভাতে তার সমপরিমাণ ওজনের কয়েন উপহার দিয়েছেন নানা আবদুল কাদের প্রামাণিক। শুক্রবার রাতে শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়ায় এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

জানা যায়, আবদুল কাদেরের স্ত্রী পাতা বেগমের ইচ্ছা ছিল নাতনি নাইমা বেগমের বিয়েতে তার ওজনের সমান কয়েন উপহার দেওয়া। সেই লক্ষ্য নিয়ে তারা দীর্ঘদিন ধরে মাটির ব্যাংকে কয়েন জমাতে থাকেন। তবে স্ত্রী মৃত্যুর আগে সেই ইচ্ছা পূরণ করতে পারেননি। পরে স্বামীর একক প্রচেষ্টায় কয়েন জমিয়ে অবশেষে সেই শখ পূরণ করেন তিনি।

অনুষ্ঠানে দাঁড়িপাল্লায় এক পাশে নাতনি ও অন্য পাশে কয়েন রেখে ওজন করা হয়। প্রায় সত্তর কেজির বেশি ওজনের কয়েন নাতনি ও তার স্বামীকে উপহার দেওয়া হয়।

এই ব্যতিক্রমী আয়োজন দেখতে স্থানীয়দের ভিড় জমে এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আবদুল কাদের বলেন, স্ত্রীর শখ পূরণ করতে পেরে তিনি খুশি, যদিও তিনি তা দেখে যেতে পারেননি। নাতনি নাইমাও এই উপহারে আনন্দ প্রকাশ করে সবার কাছে দোয়া কামনা করেছেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...